শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সুদান থেকে শিগগিরই দেশে ফিরবেন ৭০০ বাংলাদেশি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 09:21:45 pm

দুই বাহিনীর সংঘর্ষে উত্তাল সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফিরতে ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে দেশটিতে দুই বাহিনীর যুদ্ধবিরতি চললেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় দেশে ফিরতে আগ্রহী তালিকাভুক্ত ৭০০ জনকে শিগগিরই দেশে আনা হবে বলে আশা করা হচ্ছে।


রোববার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি ২ বা ৩ মে প্রথম দফায় তালিকাভুক্ত ৭০০ জনকে পোর্ট সুদানে নেওয়া হবে। সেখান থেকে তারা ৩ বা ৪ মে জাহাজে করে সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন। সৌদি সরকার সেখানে তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে। প্রয়োজনে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মদিনায় যাওয়া ফ্লাইট ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।


শাহরিয়ার আলম বলেন, আমরা যখনই পারি, যত জনকে পারি নিয়ে আসবো। একটি নির্দিষ্ট সংখ্যক বাংলাদেশি না হলে পাঠাবো না (প্লেন), বিষয়টি সেরকম নয়। প্লেনের ব্যবস্থা সাপেক্ষে তাদের দ্রুততম সময়ের মধ্যে ফেরত আনা হবে।


এদিকে, জেদ্দার দুটি স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ঔষধ ও সাময়িক বাসস্থানের ব্যাবস্থা করা হয়েছে। খার্তুম থেকে পোর্ট সুদানে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে প্রবাসীদের যেন শারিরীক কোন সমস্যা না হয় এ বিষয়টি মাথায় রেখে পোর্ট সুদানেও বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ‍ওষুধ এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।


সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে বলে যানা গেছে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১১৯৭ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২১৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে