আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের মৃত্যুতে বিএনপি নেতা শরিফ উদ্দিনের শোক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী, প্রথিতযশা রাজনীতিবিদ ও প্রবীণ বিএনপি নেতা কবির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব গোদাগাড়ী-তানোর বিএনপির অভিভাবক মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। তিনি শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপান করেছেন।

শোক বার্তায় শরিফ উদ্দিন বলেন, জনাব কবির হোসেন ব্যক্তিগতভাবে একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন আইন বিশেষজ্ঞ ছিলেন। তিনার মৃত্যুতে রাজশাহী তথা উত্তরাঞ্চল একজন তুমুল জনপ্রিয় নেতা হারালো। বিএনপি’র প্রতিষ্ঠার লগ্ন থেকে জনাব এ্যাডভোকেট কবির হোসেন স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।

বিএনপি নেতা শরিফ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থণা করেন। 

Tag
আরও খবর