পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎ নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

রাজশাহীর বর্ষিয়ান বিএনপি নেতা কবির হোসেনের নামাজে জানাযা শুক্রবার

রাজশাহীর তথা উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন এর নামাজে জানাযা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দুপুর ২.৩০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিৎ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।


উল্লেখ্য এডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না——–রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি এক ছেলে, দ্ইু মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। গত রোববার আগে তিনি হাসপাতলে ভর্তি হন। তার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানের তার মরদেহ হাসপাতালে রয়েছে।

কবির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।


প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে তাকে ভূমি প্রতিমন্ত্রী করা হয় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag
আরও খবর