বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

হলিউড ছেড়ে স্পেনে চলে গেলেন অ্যাম্বার হার্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:27:14 pm

একমাত্র মেয়ে ওনাঘ পাইগেকে নিয়ে স্পেনের মাদ্রিদে চলে গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ৪ এপ্রিল তিনি হলিউড ছেড়ে মাদ্রিদে পাড়ি জমিয়েছেন।


বিভিন্ন অনলাইন মাধ্যমে খবর অনুযায়ী মেম্বার হার্ট তার মেয়েকে একটি কোলাহলমুক্ত পরিবেশে মানুষ করার জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাম্বার হার্ডের স্বামী হলিউড সুপারস্টার জনি ডেপের সঙ্গে মানহানির বিচারের প্রায় এক বছর পরে এই অভিনেত্রী তার হলিউডের সমস্ত কাজ গুছিয়ে নিজেকে ফ্রি করে স্পেনে চলে যান।


অ্যাম্বার হার্ড দ্বিভাষিক এবং স্প্যানিশ ভাষায় পারদর্শী। তাই অনেকেই ধারণা করছেন তিনি আর হলিউডের কখনো ফিরবেন না স্পেনে থেকেই স্পেনিশ ভাষার মুভিতে অভিনয় করতে পারেন।


এর আগে অ্যাম্বার হার্ড তার ক্যালিফোর্নিয়ার ইউকা ভ্যালি বাড়িটি ২০২২ সালে বিক্রি করে দেন। তখন থেকেই ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী স্পেনে অনেক সময় কাটিয়েছেন এবং গত অক্টোবর মাসে তাকে স্পেনের পালমা দে ম্যালোর্কার সমুদ্র সৈকতেও দেখা গিয়েছিল।


উল্লেখ্য, অ্যাম্বার হার্ড একজন মার্কিন অভিনেত্রী। ফ্রাইডে নাইট লাইট মুভির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০২২ সালে সাবেক স্বামী জনি ডেপের করা মানহানি মামলায় এ অভিনেত্রী পরাজিত হলে আদালতের নির্দেশক্রমে মোটা অংকের টাকা ক্ষতিপূরণ প্রদান করেন।