লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

পূর্ণাঙ্গ কমিটির জন্য যবিপ্রবি ছাত্রলীগের জীবনবৃত্তান্ত সংগ্রহ


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে 'জীবনবৃত্তান্ত সংগ্রহ ও কর্মী সভা' করেছে যবিপ্রবি ছাত্রলীগ। কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, অতিথিগণ সমাবেশের সফলতা কামনা করেন।


আজ শনিবার (৬ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানার সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল।এসময় পদ প্রত্যাশী কর্মীরা সভাপতি সাধারণ ও সম্পাদকের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই আমি ঠিক করি কমিটি পূর্ণাঙ্গ করে পরিশ্রমী ও নিয়মিত মিছিল মিটিং সহ ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত রেখেছে সেসকল কর্মীদের পরিচয় দেবো। যেন তাঁদের পরিচয়হীন থাকতে না হয়। এই কর্মী বাহিনীর হাত ধরে সামনে এগিয়ে যাবে যবিপ্রবি ছাত্রলীগ। 




এসময় তিনি নেতাকর্মীদের অন্যায়, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, সকল প্রকার চাপ মোকাবেলা করেই ছাত্রলীগের রাজনীতি করতে হবে। অন্যায়, দূর্নীতি ও জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে। 


কমিটিতে পদ পাওয়ার বিষয়ে সোহেল রানা বলেন, যারা পারিবারিকভাবে মুজিবীয় আদর্শের সৈনিক, ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ, ত্যাগী এবং সব সময় ছাত্রলীগের রাজনীতিতে সরব তারাই পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাবে৷


উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিমিত্তে আগ্রহী পদ-প্রত্যাশীদের ০৬ মে (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শাখা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে যবিপ্রবি শাখা ছাত্রলীগ।


প্রসঙ্গত ২০২২ সালের ৩১ জুলাই ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্যের যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন।

আরও খবর