অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে মাদক-জুয়া নির্মূলে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (৬ই মে) বিকেল ৫ টায় নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া গ্রামে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তার হোসেন বকুল। অন্যান্যদের মধ্য আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র শাহারুল ইসলাম, নন্দীগ্রাম থানার সাব-ইন্সপেক্টর (বিট অফিসার) বিকাশ চক্রবর্তী, সহকারী সাব-ইন্সপেক্টর সদরুল হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহীম, মহিলা কাউন্সিলর নুরুন্নাহার মিষ্টি, কাউন্সিলর ববিতা বেগম, সহকারী অধ্যাপক পি কে নজরুল ইসলাম, মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলাইমান ইসলাম, আবু রায়হান, সদস্য সাজ্জাদুল বারী প্রমূখ।


উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মত-বিনিময় সভার সার্বিক সহযোগীতায় ছিলেন, মাদক ও জুয়া নির্মূল কমিটির সাধারন সম্পাদক ও অত্র ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান উজ্জল।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩০ মিনিট আগে