দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

যমুনা টেলিভিশনের সাংবাদিক আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নিন্দা

প্রতিবাদ সভা

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের জেরে যমুন টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার চীফ রিপোর্টার আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক হাওরাঞ্চলের কথা’র ষ্টাফ রিপোর্টার,দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া,এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক- দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্না,যুগ্ম সম্পাদক দৈনিক খোলাকাগজ,দৈনিক পুন্যভূমি ও দৈনিক সুনামগঞ্জের ডাকের দোয়ারাবাজার প্রতিনিধি সোহেল মিয়া,ইনকিলাবের দোয়ারাবাজার প্রতিনিধি শাহ মাশুক নাইম,সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক মো:সুমন আহমেদ, প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আব্দুস সালাম,জুয়েল মিয়া প্রমুখ।

উল্লেখ্য বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের লালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সুনামগঞ্জে রড ছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার চীফ রিপোর্টার আমিনুল ইসলাম।

Tag
আরও খবর