ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 10:49:59 pm

দেশজুড়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নামছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ জন্য গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি। প্রার্থী বাছাই কার্যক্রম সমন্বয়ের জন্য কাজী মামুনুর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আট বিভাগকে সমন্বয় করে গঠন করা হয়েছে ৭টি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি।


রোববার (৭ মে) কাজী শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এবং সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের যৌথ সইয়ে তিনটি বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


প্রথম ধাপে অনুমোদন দেওয়া কমিটিগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ, সিলেট (অতিরিক্ত জেলা সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া) ও চট্টগ্রাম বিভাগ। এরপর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনকে ঢাকা-ময়মনসিংহ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রফিকুল হক হাফিজ, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, নূরুল ইসলাম নূরু, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার ইকরামুল খান ও আনোয়ার বেলালকে।


চট্টগ্রাম বিভাগ থেকে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়াকে সরিয়ে সিলেটে সংযুক্ত করে বিভাগীয় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে সমন্বয়কের দায়িত্ব দিয়ে ঘোষণা করা হয়েছে ৮ সদস্যের সাংগঠনিক টিম। সদস্যরা হলেন, শাহ জামাল রানা, ইশরাকুল হোসেন শামীম, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, জহির উদ্দিন জহির, মুহিবুল কাদের চৌধুরী পিন্টু, মুজিবুর রহমান ডালিম, আহসান হাবিব মঈন ও মুরাদ আহমদ।


অন্যদিকে সাবেক সংসদ সদস্য এম এ গোফরানকে সমন্বয়ক করে ১০ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, দয়াল কুমার বড়ুয়া, আব্দুল আজিজ, মনোয়ারুল আলম, কামারুজ্জামান পিন্টু, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের জুয়েল, নাফিস মাহবুব ও শামসুল আলম।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে