ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা টনি ব্লেয়ারের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 11:17:44 pm

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন।


রোববার (৭ মে) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।


বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন।’


বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, ‘আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।’


টনি ব্লেয়ার বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) এর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।


টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ার আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।’


রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।


প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর
6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

৫ ঘন্টা ১০ মিনিট আগে