নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনে চলচ্চিত্র অভিনেতা দেলু সভাপতি ও মঞ্চাভিনেতা খবির সাধারণ সম্পাদক

ফাইল ছবি


নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যদল নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের নব নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) ঘোষণা করা হয়েছে। 


গত ৫ মে শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার মিলনায়তনে নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদ ঘোষণা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন নাট্যাঙ্গনের ২০২০-২২ কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি এবং চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা দেলোয়ার হোসেন দেলু। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মঞ্চাভিনেতা আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় উপস্থিত সকল কর্মকর্তা সদস্যগন সকলে সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর আনোয়ার হোসেনের স্মৃতি চারণ করে শোক প্রকাশ করেন। আলোচনা সভায় সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদ, নাট্য ও মানবাধিকার কর্মী এম.আর.হায়দার রানা, আনন্দ থিয়েটারের দলপতি শাহ আলম ভূইয়া, মঞ্জরী থিয়েটারের দলপতি শেখ আলমাছ আলী, সৃষ্টি গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক ও সিনিয়র ফটোসাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্রদূত থিয়েটারের সভাপতি মোঃ কবির প্রধান ও ভোলাইল নাট্য সংসদের দলপতি কথা সাহিত্যিক ও চিত্র পরিচালক এস.এম শাহাবুদ্দিন। 


এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সহ সভাপতি হাজী মোঃ রফিক উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মন্ডল, দপ্তর সম্পাদক খবির আহমেদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, সৃষ্টি গ্রুপ থিয়েটারের নির্বাহী সদস্য সাঈদ আহমেদ ও সূচনা থিয়েটারের দলপতি মজনু হায়দার। 


আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) গঠন পূর্বক ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র সহ সভাপতি শাহজালাল মন্ডল, সহ সভাপতি হাজী মাইনুদ্দিন মানিক ও আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক খবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ব্যাংকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ গোলাম সবুজ, অর্থ সম্পাদক হাজী রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হানিফ, কার্যনির্বাহী সদস্য আনিছ চৌধুরী, রোমানা, এমদাদ হোসেন ও আফরিন জামানকে নির্বাচিত করা হয়। এছাড়া প্রয়াত মীর আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা আনোয়ার, কবি মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া, নাট্যকর্মী এম.আর.হায়দার রানা ও বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডাঃ আতিকুজ্জামান সোহেলকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর নব নির্বাচিত কমিটি গতকাল ৭ই মে রবিবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানে নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর আনোয়ার হোসেনের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও দোয়া পাঠের মধ্য দিয়ে সাংগঠনিক দায়িত্ব পালনের সূচনা করেন।


ঊল্লেখ্য মীর আনোয়ার হোসেন ১৯৭৪ সালে নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন নামে এই নাট্য সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অনুদান প্রাপ্ত একটি সংগঠন। নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে প্রায় অর্ধশতাধিক নাটক প্রযোজনা ও মঞ্চায়ন করেছে এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে নারায়ণগঞ্জে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে। 


বলা বাহুল্য, গত ১১ মার্চ সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক, নাট্যকার ও রাজনীতিবিদ মীর আনোয়ার হোসেন পরলোক গমন  করেন। 


আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৮ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে