দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

ছাতকে প্রবাসীর স্ত্রী পায় ভিজিট কার্ড গরিবে পায় না।

ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মুজাক্কির হোসেন ধনাঢ্য প্রবাসীর স্ত্রী, নিজ আত্মীয়স্বজনদের নিয়ম বহির্ভূতভাবে ভিজিডি কার্ড প্রদানের বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ উঠেছে।

সেই সংক্রান্ত সিলেট বিভাগীয় কমিশনারের কাছে একটি অভিযোগের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মুজাক্কির হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ ওয়ার্ডের অর্ন্তভূক্ত সবকটি গ্রামে সমভাবে ভিজিডি কার্ড দেন না এমনকি বিভিন্ন ভাবে অনিয়ম দূর্ণীতি করে আসছেন। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ দিতে জনসাধারনের কাছ থেকে ঘুষ নিয়ে নাম অর্ন্তরভুক্তি করেন। এমনকি ২০২৩/২৪ইং সনের ভিজিডি ১০টি কার্ড বরাদ্দ পেয়ে দুটি গ্রামকে বাদ দিয়ে ৯টি কার্ড তাহার নিজ গ্রামের মামাতো ভাইদের স্ত্রী একই বাড়ীর বাসিন্দা হাছিনা বেগম, খালেদা বেগম ও তাহার নিজ দুই চাচি একই বাড়ীর বাসিন্দা রোজিনা বেগম ও ছালেখা বেগম ছাড়াও দুই নিকট আত্মীয় শিল্পী বেগম ও নাজমা বেগম, ধনাঢ্য মহিলা সুপ্তি রানী ও মর্যাদ গ্রামে দুবাই প্রবাসী মিলন মিয়ার স্ত্রী খালেদা বেগমকে কার্ড দেবার অভিযোগ উঠেছে।

২নং ওয়ার্ডের মেম্বার মুজাক্কির হোসেন জানান, আমার উপড়ে আনিত অভিযোগ গুলো সত্য নয়। আমার ওয়ার্ডে কার্ড পাবার যোগ্য আছে ৪শ জন। ৯টা কার্ডে আর কয়জনকে বুঝ দিবো। তিনি আরও বলেন, সুপ্তি রানির ঘর তার এক আত্মীয় দিয়েছে। তার স্বামী দরিদ্র দিন মজুর। তিনি বলেন, ভালো কাজ কিছু মানুষে সহ্য হয় না। তাই আমার বিরোদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। যা সত্য নয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিন জানান, আমাদের কাছে এরকম কোন অভিযোগ আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে গৃহিত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও খবর