কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় স্বীকৃতি পেলেন ডিবিপ্রধান হারুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 12:03:05 am

অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে ডিবিপ্রধানের হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন।


সোমবার (৮ মে) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন ছাড়াও আরও সাতজনকে এ পদক দেওয়া হয়।


পদকপ্রাপ্ত অন্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রকৌশলী কবীর আহমেদ ভুঁইয়া, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী দেলোওয়ার হোসেন মজুমদার ও প্রকৌশলী আবদুস সবুর।


পুরস্কার নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে ছিলেন। তিনি অনেক আগেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে গেছেন। আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রূপরেখা দিয়েছেন। সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।


অনুষ্ঠানে আলোচকরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামী জীবনের নানা ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করেন।


স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. এবাদুল করিম বুলবুল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ফরিদ উদ্দিন আহম্মেদ রতন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন আর রশিদ শুভ্র, স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের মহাসচিব এস এম আব্দুল হালিম বাসার ও স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের মহানগর সভাপতি মো. দিপন আলী খানসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে