শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

মহানগর আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পর্ক বিরোধপূর্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে জোরালো আহবান জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই প্রতিটি জেলার মতো নারায়ণগঞ্জ জেলাতেও নেতাকর্মীদের জন্য রয়েছে বাড়তি চাপ।


গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে আওয়ামী লীগের হাই কমান্ড। এক্ষেত্রে দ্রুত মহানগরের আওতাধীন কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে গঠন করার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সমন্বয়ে অনুষ্ঠিত হয় মহানগরের আওতাধীন ১১-২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। তবে তারপর থেকেই স্থির হয়ে পরে কার্যক্রম। তবে বেশ কিছু সম্মেলনের পরে সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মাঝে মতের অমিল প্রকাশিত হয়। যার ফলে হটাৎ করেই মহানগর আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে, আনোয়ার হোসেন দেয়া শুরু করেন কড়া বক্তব্য। নির্বাচনের প্রস্ততি হিসেবে গত ৫ মে থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড গুলোতে শুরু হয় কর্মী সভা। গত ৫ ও ৬ মে আয়োজিত ২২-২৬ নং ওয়ার্ডের কর্মী সভায় নামে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । তবে সেখানে উপস্থিত ছিলেন না মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আর এনিয়ে শহর জুড়ে চরছে নানা আলোচনা সমালোচনা।




এদিকে মহানগরের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং বেশ জোরালো ভাবে প্রচারণা চালাচ্ছেন। মনোনয়ন নিশ্চিতে আনোয়ার হোসেনের পাশে রয়েছেন নারায়ণগঞ্জের বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দিলে হতে পারে আনোয়ার হোসেনের স্বপ্ন পূরণ। তবে, এবারও মহাজোটের অংশ জাতীয় পার্টির জন্য দুইটি আসন ছাড় দেয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে আনোয়ার হোসেনের মনোনয়ন প্রত্যাশা পূরণ নাও হতে পারে। 

আরও খবর