কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যেতে পারে: চীনা রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 04:34:41 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে চীনকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


ঢাকায় চীনা দূতাবাসে ২০২৩ সালে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের সম্মানে প্রি-ডিপারচার রিসেপশনে রোববার সন্ধ্যায় এ মন্তব্য করেন তিনি।


রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে, হতে পারে আরও ভালো, কারণ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে।’


তিনি বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে এবং বেইজিং ঢাকার এ ধরনের সাফল্যের প্রশংসা করে। বাংলাদেশের উন্নয়ন দেখে আমরা উৎসাহিত।


রাষ্ট্রদূত বলেন, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল। আমাদের (বাংলাদেশ ও চীন) চূড়ান্ত লক্ষ্য হল অভিন্ন-উন্নয়ন।


ইয়াও বলেন, প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীরা খুব ভাগ্যবান। কারণ কোভিড -১৯ সম্পর্কিত বিধিনিষেধের তিন বছর পর এই ধরনের পরিদর্শন আবার শুরু হয়েছে।


রাষ্ট্রদূত বলেন, এই কর্মসূচি অংশগ্রহণকারীদের চীনকে আরও ভালোভাবে অধ্যয়ন করতে সাহায্য করবে। কারণ দুই দেশের সকল দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার নজর রয়েছে।


দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং অনুষ্ঠানটি সমন্বয় করেন।

আরও খবর
6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

৫ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে







6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২৫ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে