স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচংয়ে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন


   হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৩ এর অধীনে ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিলিটিজ) আশীষ কুমার সরকার।  প্রধান অতিথির বক্তব্য আব্দুল মজিদ খান এমপি বলেন, কোভিড-১৯ ও বৈশ্বিক পরিবেশের কারণে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর অর্থনীতি নিম্নমুখি তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল আলম সিদ্দিকী, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, টিপু অটো রাইছ মিলের সত্ত্বাধিকারি মোঃ ছামির আলী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সামছুল হক সেবুল ঠাকুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জল ও ইউপি সদস্য সুমন আখঞ্জীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। 

উপজেলায় এ বছর সরকারিভাবে ১ হাজার ৮শ’ ২৯ মেট্টিক টন ধান ও ২ হাজার ৩শ’ ৩৭ মেট্টিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

Tag
আরও খবর