হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

সাইবার জগতের নতুন ফাঁদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2023 08:26:38 pm

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক নিরাপত্তার জন্য আইডি ভেরিফায়েড করার অপশন রেখেছে। ভেরিফায়েড অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে প্রোফাইলে ব্লু ব্যাজ। তবে এবার ভেরিফায়েড প্রোফাইলের রূপে নকল প্রোফাইলও তৈরি করছে প্রতারকরা।


সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা নকল। সেই প্রোফাইল থেকে একটি লিঙ্ক ছেড়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে তারা।


স্ক্যামাররা ব্যবহারকারীদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের ‘নিরাপত্তা সংক্রান্ত সমস্যা’ সম্পর্কে সতর্ক করছে। তারা ব্যবহারকারীদের ভয় দেখাচ্ছে যে, নিরাপত্তাজনিত সমস্যার কারণেই শিগগির তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই আরও নিরাপদ এবং প্রফেশনাল টুল ব্যবহার করতে হবে। এজন্য তাদের পাঠানো লিঙ্ক থেকে প্রফেশনাল টুল ডাউনলোড করা হবে।


এছাড়াও তারা আরও প্রলোভন দেখাচ্ছে ব্যবহারকারীদের। বলা হচ্ছে, নতুন ম্যানেজারটি প্যাক করা হয়েছে একাধিক নতুন ফিচার্স দিয়ে, যার মাধ্যমে আরও ভালোভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞাপনও আরও ভালোভাবে অপটিমাইজ করা যাবে। এজন্য মেটা অ্যাডস নামক একটি ভুয়া প্রোফাইলও তৈরি করেছে তারা।


প্রতারকদের লিঙ্কটিতে ক্লিক করলেই সেটি আপনার সিস্টেমের অ্যাক্সেস নেবে। আপনার একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি করতে পারে। তাই ফেসবুকের ভেরিফায়েড কোনো পেজ বা অ্যাকাউন্ট থেকে কেউ কোনো লিঙ্ক পাঠালেও তাতে ক্লিক করবেন না।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৬ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে