সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‌‌‘ক’ ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ছিলো ৯২.০৩ শতাংশ।


আজ শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় তাঁরা শিক্ষার্থীদের খোঁজও খবর নেন। 


রাজধানীর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৫৭১ জন। মোট উপস্থিত ছিলো ২৩৬৬ জন। অনুপস্থিত ছিলো ২০৫ জন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।


পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। সকল ব্যবস্থাপনা ভালো ছিলো।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করা ছিলো।সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১ টি।


আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে