চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

নীলফামারী ডোমারে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় নীলফামারীর ডোমারে অসচ্ছল এক কৃষকের ধান কেটে দিয়েছে ডোমার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।


শনিবার (১৩ই মে) সকাল সাড়ে ৯টায় ডোমার এশিয়ান হাইওয়ে সংলগ্ন দোলায় ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে কৃষক আক্কাস আলীর আড়াই বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।


এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরসালিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওছার ইসলাম, কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাবু হাসান, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ছাত্রনেতা আজমির রহমান রিশাদ, মেহেরাব হোসেন শিশির, বাঁধন রহমান, হারুন-অর-রশিদ, সজিব ইসলাম, লিখন ইসলাম, জসিম ইসলাম প্রমূখ।


ধান কাটার বিষয়ে ছাত্রলীগ কর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কৃষক আক্কাস আলী বলেন, ছেলে সন্তান বিহীন পরিবারে কর্মক্ষম ব্যক্তি আমি একাই। শ্রমিক সংকট ও আর্থিক অসচ্ছলতার কারণে ছাত্রলীগের সেক্রেটারি মানিককে জানালে, সে তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আজ আমার বন্ধকি আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছে। এতে আমি উপকৃত। যারা কাজ করেছে, তাদের জন্য দোয়া রইলো।


এবিষয়ে ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নীলফামারী জেলা ছাত্রলীগের আওতাধীন ডোমার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের কর্মীরা সদা সোচ্চার। সাধারণ জনগণের পাশে আমরা সবসময়ই থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রায় ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী কঠোর পরিশ্রম করে কৃষকের বাড়ি অব্ধি ধান পৌঁছিয়ে দেয়।

আরও খবর