দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তথ্য প্রযুক্তির অপব্যবহারে যুব সমাজ ধ্বংসের মুখে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2023 11:05:38 am


◾ইমন হাওলাদার: তথ্য প্রযুক্তির কথা বললেই আমাদের সামনে ভেসে উঠে আধুনিক বিশ্বের যান্ত্রিক উপাদান আর উপকরণের কথা। যার মাধ্যমে মানব জীবনকে করা হয়েছে সহজ ও আরামদায়ক। প্রাচীন কাল হতে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি জিনিস তৈরির মূলে নিহিত আছে মানব সমাজের কল্যাণ। কিন্তু আমরা মানব সমাজ তাকে এমন ভাবে ব্যবহার করি যা আমাদের জন্য অমঙ্গল বয়ে আনছে।


তথ্য প্রযুক্তির উপকরণ গুলো ব্যবহার করার জন্য আমাদের উচিৎ এর সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করা। তথ্য প্রযুক্তির অন্যতম আবিষ্কারের মধ্যে একটা হচ্ছে মোবাইল। যা বর্তমানে সচরাচর ৫ বছরের শিশু থেকে শুরু করে কিশোর,যুবক,বৃদ্ধ সবার হাতেই দেখতে পাওয়া যায়। শিশুদের আগেকার সময়ে বিভিন্ন গল্প বা মজার ছড়া শুনিয়ে খাবার খাওয়ানো ও কান্না থামানো হতো। কিন্তু এখন এগুলো করা হয় মোবাইলে গান চালিয়ে, কার্টুন দেখিয়ে যার ফলে শিশুরা ছোট সময় থেকেই আসক্ত হচ্ছে ফোনের প্রতি।


এক নাগাদ অনেক সময় ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকার ফলে মোবাইলের আলো তাদের চোখের ক্ষতি করে। যার জন্য বর্তমান সময়ে খুব অল্প বয়সের ছেলে মেয়েদের চশমা ব্যবহার করতে দেখা যায়। মোবাইল এর কার্যক্ষমতা অন্য সকল তথ্য প্রযুক্তির উপকরণ থেকে বেশি এবং সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া যায়। এর ক্রয় মূল্য সব শ্রেনীর মানুষের হাতের নাগালে। এর জন্য এর ব্যবহার খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোনকে যার জন্য সহজলভ্য করা হয়েছে ঘটছে তার উল্টো।


যুব সমাজের একটা বড় অংশ এটাকে নিয়েছে বিনোদনের পাঠ হিসেবে। তাদের এখন আর আগের মতো সকাল হলেই পড়ালেখার প্রতিযোগিতায় নামতে দেখা যায় না। তাদের ঘুম ভাঙ্গে ফেইসবুকে পোস্টে বন্ধুর করা লাইক,কমেন্টে। তারা ঘুম থেকে উঠে রাতে পোস্ট করা ছবির লাইক, কমেন্ট চেক করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিকেল হলেই এখন আর কাউকে বল ব্যাট হাতে মাঠে ছুটতে দেখা যায় না। সবাই এখন অনলাইন গেমে আসক্ত ফ্রি-ফায়ার,পাপজি,লুডু,মিনি মিলিটারি,ক্লাস অফ ক্লান্স ইত্যাদি।


বর্তমান সময়ের প্রেক্ষাপটে চারদিকে তাকালে দেখা যায় যুবক সমাজ অনলাইনের অপব্যবহারে ধ্বংসের মুখে। কখনো ভেবে দেখেছেন কি? আমরা মোবাইল ব্যবহার করছি না মোবাইল আমাদের ব্যবহার করছে? ছেলে মেয়েরা স্কুল যায় ঠিক কিন্তু ক্লাসে তাদের অনীহা। তাদের দেখা যায় নির্জন কোন স্থানে বসে ফোনে গেম খেলতে, সিগারেট খেতে। তাই এখনই সময় যুবক সমাজকে বাঁচাতে ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে পরিবার, সমাজ, রাষ্ট্রকে সম্মিলিতভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার।


লেখক: ইমন হাওলাদার

শিক্ষার্থী,ঢাকা কলেজ 

 


আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১১ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে