নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মাদারীপুরে নছিমন উল্টে প্রাণ গেল চালকের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2023 08:57:38 pm


মাদারীপুর সদর উপজেলায় নছিমন উল্টে মো. শাহীন (৪৫) নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মো.শাহীন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার বাসিন্দা।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন তাঁর নছিমন চালিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। নছিমনটি খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে তিনি নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কে উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়েন শাহীন। তাঁকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



প্রত্যক্ষদর্শী কালাই শেখ নামের এক ব্যাক্তি বলেন, কোনো কিছুর সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়নি। চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি সড়কের ওপরে উল্টে যায়। পরে নছিমনের নিচে চাপা পড়া অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag
আরও খবর