জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুবির নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে 'আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা' শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 



 সোমবার (১৫ মে)  সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি হল রুমে  নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমের সঞ্চালনায়  ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।


এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ এফ এম আবদুল মঈন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছিলেন 'আমার ব্রাক- জীবন' গ্রন্হের লেখক অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী। 


 অনুষ্ঠানে ব্র্যাকের সাবেক ভাইস-চেয়ারপারসন ও আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ মোশতাক রাজা চৌধুরী তার লিখিত বই ''আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা' নিয়ে আলোচনা করে বলেন, একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাক শিক্ষা, গবেষনা সহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। সেখানে একজন উন্নয়নকর্মী কিভাবে বেড়ে উঠে সে বিষয়ে আমার বইটিতে তুলে ধরা হয়েছে।'


প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, 'ব্র্যাক বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখে চলছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নের ধারণায় পরিবর্তন আনতে এবং দেশের উন্নয়নে কাজ করেছে ব্র্যাক। বর্তমানে এটি বিশ্বের একটি বৃহৎ অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এটি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে যেভাবে কাজ করছে তা বিশ্বের কাছে ব্র্যাককে রোল মডেল হিসেবে তৈরি করেছে।'



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয়  প্রধান অধ্যাপক ড. মুহা. আমিনুল ইসলাম আকন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম এবং বিশ্বব্যাংকের সাবেক প্রকৌশলী লুৎফুর কবির। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের ছাত্র উপদেষ্টা ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি শামিমা নাসরিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর