লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

যৌথ নদী-পরিবেশ রক্ষায় সরকারের বলিষ্ঠ কণ্ঠ দরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 04:56:37 pm

বাংলাদেশের যৌথ নদী ও পরিবেশ রক্ষার জন্য সরকারকে বলিষ্ঠভাবে কথা বলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)। পরিবেশের বিপর্যয় এড়ানো এবং নদীর প্রবাহ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।


মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘ফারাক্কা লং মার্চ ডে ২০২৩’ উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইএফসি বাংলাদেশের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ড. এস আই খান।


তিনি বলেন, বিগত কয়েক দশক ধরে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ না থাকায় দেশের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে। মারাত্মক ক্ষতিকারক সাগরের পানির লবণাক্ততা উপকূল থেকে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রাকৃতিক প্লাবনভূমির অধিকাংশ এলাকায় এখন আর বর্ষার পানি আসে না। ফলে দেশীয় প্রজাতির মাছসহ অনেক জলজ প্রাণি, শেওলা, শালুক, শাপলা এবং আরও অনেক জলজ উদ্ভিদ বহু জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানিবঞ্চিত গঙ্গা ও তিস্তা অববাহিকায় অনেক নদী মরে গেছে এবং মরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এমন অবস্থায় মানুষের জীবন-জীবিকা বিপন্ন।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী ও পানিবিষয়ক আইন মেনে চললে ভাটির দেশ বাংলাদেশে এমন পরিবেশগত বিপর্যয় দেখা দিত না। প্রাকৃতিক সম্পদ নদীকে রাজনৈতিক বর্ডারে ভাগ করা বা আটকে দেওয়া যায় না। উজানে এমন কিছু করা সমীচীন নয়, যার ফলে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। সব যৌথ নদী উৎস থেকে সাগর পর্যন্ত প্রবাহমান থাকতে হবে। তা না হলে নদীগুলো মরে যাবে। বাংলাদেশের নদী পরিবেশগত বিপর্যয় সম্পর্কে বৃহৎ প্রতিবেশী ভারতসহ সারা দুনিয়ার পানি বিশেষজ্ঞরা অবহিত ও সোচ্চার। এ নিয়ে কথা বলা কারও বিরুদ্ধে শত্রুতা নয়। যৌথ নদীর পানির সঠিক ব্যবহার এবং নদী অববাহিকার উজান ও ভাটির অধিবাসীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী কাজ চলছে, কারণ তাছাড়া নদী বাঁচবে না। বাংলাদেশের উচিত এ কথা বলিষ্ঠভাবে বলা, বিপর্যয় এড়ানো এবং নদীর প্রবাহ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।


বক্তারা মওলানা ভাসানীর দূরদৃষ্টির প্রসংশা করেন এবং সবাইকে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্দোলনে ৯৬ বছর বয়সে দেওয়া তার শিক্ষা অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আইএফসি নিউইয়র্ক’র চেয়ারম্যান আতিকুর রহমান সালুর অসুস্থতায় সমবেদনা জানানো ও তার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।


আইএফসির সমন্বয়কারী মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্য’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু প্রমুখ।

আরও খবর