স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচংয়ে সম্প্রীতি সমাবেশ



হবিগঞ্জ  জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বানিয়াচংয়ে সম্প্রতি আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় আমরা ভীষণ লজ্জিত। আমি মনে করি উপজেলার আইন শৃঙ্খলার উন্নতিতে ১৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা যথেষ্ট। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কোনভাবে দায় এড়াতে পারেন না। আমিও দায় এড়াতে পারি না। ১০দিনের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র থানায় জমা দিতে হবে এবং ভবিষ্যতে এর ব্যত্যয় ঘটলে দাঙ্গার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না ।


 মঙ্গলবার(১৬ মে)  বিকাল ৪টায় ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে বানিয়াচংয়ে সাম্প্রদায়িক সহিংসতা, জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, দাঙ্গা ‘মোখার’ চেয়েও ভয়ঙ্কর। দাঙ্গার যে ভয়াবহ ক্ষতি তা ভুক্তভোগি ছাড়া কেউ বলতে পারবে না। জেলার এনএস আই এর উপ-পরিচালক মোঃ আজমুল হোসেন বলেন, আপনাদের (বানিয়াচংয়ের) সন্তানরা অত্যন্ত মেধাবী। আপনারা নিজেরা বিভিন্ন দাঙ্গায় জড়িত হয়ে সেই সম্ভাবনাময় মেধাবী সন্তানদের মামলায় জড়িয়ে জীবন নষ্ট করছেন। সেই সাথে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ থেকে বের হয়ে আসতে হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, একের পর এক দাঙ্গা হওয়ায় আমরা ভীষণ লজ্জিত হচ্ছি। বানিয়াচং সম্পর্কে অন্য জায়গার মানুষদের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কিন্তু দাঙ্গায় জড়িত মুষ্টিমেয় কিছু ব্যক্তির এহেন কর্মকান্ডের জন্য এ দায় আমরা উপজেলাবাসী নিতে পারি না। এতে যারাই জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে আহবান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোঃ মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, মোঃ আরফান উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর