নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

আয়ারল্যান্ড ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের আগে কাজে দেবে: শান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 03:38:41 am

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে। তার পর তো টানা দুই জয়ে সিরিজ ২-০ তেও নিশ্চিত করেছে। তবে দুটি ওয়ানডেতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দ্বিতীয় ম্যাচটিতে আয়ারল্যান্ডের দেওয়া ৩২০ রানের বড় লক্ষ্য চেজ করে জিততে হয়েছে। তৃতীয় ম্যাচটিতেও হারতে বসা বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মোস্তাফিজ-শান্ত-হাসানের দারুণ বোলিংয়ে। স্নায়ুক্ষয়ী দুটি ম্যাচের ভিন্ন দুটি অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপের আগে দারুণ কাজে দেবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।

দুই বছর আগেও এই শান্তর পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা ছিল। তার পর তো নিজেকে আমূল বদলে ফেলেছেন। ব্যাট হাতে বইয়ে দিচ্ছেন রানের বন্যা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, প্রথম আন্তর্জাতিক উইকেট-সবকিছুই পেয়েছেন তিনি। হয়েছেন সিরিজ সেরাও। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের অভিজ্ঞতা নিয়ে নিজস্ব মূল্যায়ন দিয়েছেন তিনি, ‘যেটাতে ৩২০ চেজ করলাম, মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। বিশেষ করে বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। দুটো ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের খুব কাজে দেবে। আশা করি, সামনে এমন পরিস্থিতিতে পড়লে আমরা ভালো করতে পারবো।’


তিন ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৯৬ রান। শেষ ম্যাচে বোলিংয়েও অবদান রেখেছেন। ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত। ভবিষ্যতেও এমন পারফরম্যান্স করে যেতে চান তিনি, ‘পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছি। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি কন্টিনিউ করতে পারি, তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো।’

গত রবিবার হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে যখন আয়ারল্যান্ডকে শক্ত অবস্থানে নিচ্ছিলেন, তখনই অধিনায়ক তামিম ইকবাল বল তুলে দেন শান্তর হাতে। নিজের পঞ্চম বলেই টেক্টরকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মাতামাতি করতে বারণ করেছেন এই টপ অর্ডার ব্যাটার, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই যে আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’

ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখার পর শান্তকে পুরো মাঠেই সরব থাকতে দেখা গেছে। শেষ ওভারে যখন হাসান মাহমুদ বল করছিলেন, বাউন্ডারি রোপ থেকে দৌঁড়ে এসে হাসান মাহমুদকে পরামর্শও দিচ্ছিলেন তিনি। এমনকি অধিনায়ক তামিম ইকবালকেও নানা সময় পরামর্শ দিতে দেখা গেছে। এমনিতেও ভবিষ্যৎ নেতা হিসেবে শান্তর নাম বেশ আলোচনাতেই আছে। মাঠে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় যখনই ফিল্ডিং করি, সবাই চেষ্টা করি হেল্প করতে। যদি কোনও আইডিয়া থাকে সেটা বোলার বা অধিনায়ককে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি। এতে যদি দলের উপকার হয়ে থাকে, তাহলে ভালো লেগেছে অবশ্যই। সবসময় চিন্তা থাকে কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি।’

Tag
আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে