দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হারানো প্রেমিকা ফিরে পেতে চান ভুক্তভোগী যুবক।

বিয়েতে আমার বড্ড আপত্তি আছে। কারণ, সে পর্ব তো ভন্ডুল করিয়াছি সেই কত বছর আগেই। এখন যদি বিয়ের খেসারত উদিত হইয়া যায় তবে মাথায় চুল না থাকিবার কারণে লাঠির আঘাত ডাইরেক্ট চামড়ায় গিয়া পড়িবে নিশ্চিত। সুতরাং এমন একজনকে চাহিয়া প্রস্তুত হইয়া রইলাম, যিনি বিয়ের দাবি লইয়া বারান্দায় আসিয়া অনশন না কইরা দূর হইতে শুধু প্রেমিকা হইয়া রইবেন।


আমার জীবনের যদি 'হিমশিম' শব্দটি নানি কর্তৃক যাঁতাকলে পিষিয়া তুষত্বষ করিয়া ফেলিতে পারিতাম, তবে নিঃসন্দেহে অনেক ধনী প্রেমিকা আমার দরবারে আসিয়া প্রেমিকা হইবার লাগিয়া একটা প্রস্তাব উপস্থাপন করিতেন। কারণ, বিশ্বে এখনো অনেক দয়ামায়াময় প্রেমিকা আমার মতো একখানা প্রেমিক সংকটে দিনগুলি ফুরাইয়া ফেলিতেছেন।


তবে এটা ঠিক আমার যদি প্রেমিকের আসনে উপবিষ্ট না হইয়া প্রেমিকার আসনে নিবেশ বা বসার সুযোগ হইতো, তবে কারও না কারও প্রেমিকা হইয়া যাইতাম। কারণ আমি হাতে কইরা সার্বক্ষণিক তরতাজা বেলি ফুল লইয়া ঘুরিয়া বেড়াইতাম। আর নীল শাড়ি পরিয়া খোঁপাতে লাল জবা লাগাইয়া ঘুরঘুর করিয়া চলিতাম। পায়ে বাঁধিয়া রাখিতাম পাতলা শব্দের ঘুঙুর, কপালে লাল টিপ দিয়া চোখে কাজল লেপটে লইতাম। যতক্ষণে নাহি পাইতাম প্রেমিক, ততক্ষণ লিপ্ত রইতাম সাজুগুজুর মঞ্চে।


কল্পনার জগৎ থেকে বাইরে চলিয়া আসিলাম এবং আমার বাস্তব জীবনে পদার্পণ করিলায়। তা হইলে তো আমার একমাত্র হারানো প্রেমিকার দরকার। যে প্রেমিকার দেখারও শখ জাগিবে না আমার। তবে তিনি দূর থেকে তাঁর প্রেমিকের মতোই আমাকে নির্ণয় করিবেন এবং উপলব্ধি করিবেন।


এমন একজন প্রেমিকার বলছি, যাহার উজাড় করা ভালোবাসা ভাসিয়া চলিবে শুধু আমাকেই ব্যাপিয়া। তিনি জল পান করিতে চাইলে স্বচ্ছ গ্লাসের জলে ভাসিয়া উঠিবে আমারই মুখখানা। জ্বরে আমার শরীর কাঁপিয়া উঠিলে দূর থেকে বসিয়া তিনি


লইবেন তাঁহার কপালে জলপট্টি। আপত্তি নেই নেই কোনো অসদয়তা। সিগারেট খাইয়া ধোঁয়া ছাড়ুক আমার দিকে, মদ পান করিয়া মাতলামি করুক আমার নামে। তবুও যে আমি তাহার প্রেমিক। আমার তো একজন সেই রকম প্রেমিকার মতো প্রেমিকা চাই।


আরও খবর