স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচংয়ে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী


 বানিয়াচংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 


 বৃহস্পতিবার (১৮ মে)  সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ জামিলুর রহমান।


বিশে অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ মোতালেব। সভা সঞ্চালণা করেন মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। প্রোট্টিন, ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ প্রকৃতির আশ্চর্য খাবার স্পিরুলিনা চাষ ও কিভাবে সস্ তৈরি করা হয় তা প্রযুক্তির মাধ্যমে প্রদর্শন করা হয়।


কুঁইজ প্রতিযোগীতায় ৩জন বিজ্ঞান শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এ ছাড়াও প্রদর্শনীতে স্টল দিয়ে ১ম স্থান অর্জন করেছে আদর্শ উচ্চবিদ্যালয়, ২য় হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩য় স্থান অর্জন করেছে উপজেলা কৃষিবিভাগ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম হাদী ও ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়াসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও গণমাধ্যমের কর্মীবৃন্দ।

Tag
আরও খবর