প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইহরাম অবস্থায় করণীয় কী?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2023 09:38:07 am

প্রশ্ন: ইহরাম পরিধানের পর কী কী কাজ করা যাবে না এবং দম কখন দিতে হয়—বিস্তারিত জানতে চাই। মুনির হোসেন, কুমিল্লা 


উত্তর: হজ বা ওমরাহর নিয়তে তালবিয়া পাঠ করে বিশেষ নিয়মে নিজেকে আবদ্ধ করার নামই ইহরাম। ইহরাম সম্পন্ন করার পর স্বাভাবিক অবস্থার মতো সব কাজ করা বৈধ নয়। ইহরাম অবস্থায় যা করা যাবে না, তার একটি তালিকা দেওয়া হলো— 


» মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ থেকে চুল-পশম মুণ্ডন করা, কাটা বা ওপড়ানো এবং নখ কাটা যাবে না। (সুরা বাকারা: ১৯৬, মুসান্নাফে ইবনে আবি শাইবা) 

» পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা নিষেধ। পায়ের পাতার ওপরের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা-স্যান্ডেলও পরা যাবে না। (মুসলিম) নারীরা স্বাভাবিক সব কাপড় ও মোজা পরতে পারবে। তবে চেহারায় নেকাব বা চেহারার সঙ্গে লেগে থাকে এমন পোশাক পরা যাবে না। তবে পরপুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। (আবু দাউদ) 

» পুরুষের জন্য মাথা ও মুখমণ্ডল আবৃত করা নিষেধ। (মুসান্নাফে ইবনে আবি শাইবা) 

» ইহরামের কাপড়ে বা শরীরে আতর বা সুগন্ধযুক্ত তেল, পাউডার, স্নো ইত্যাদি ব্যবহার করা নিষেধ। (মুসলিম, মুসান্নাফে ইবনে আবি শাইবা) 

» ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রী সহবাস করা, কামোদ্দীপক কথাবার্তা ও কর্মকাণ্ডে জড়িত হওয়া নিষেধ। (সুরা বাকারা: ১৯৭, মুয়াত্তা মুহাম্মদ) 

» কোনো বন্য পশু শিকার করা বা শিকারিকে সহযোগিতা করা যাবে না। (সুরা মায়িদা: ৯৬, তিরমিজি) 

» ঝগড়া-বিবাদ করা যাবে না। এটি স্বাভাবিক অবস্থায়ও নিষিদ্ধ। ইহরাম অবস্থায় আরও বেশি নিষিদ্ধ। (সুরা বাকারা: ১৯৭, মুসান্নাফে ইবনে আবি শাইবা) 

» কাপড় বা শরীরের উকুন মারা যাবে না। তাবিয়ি ইকরিমা (রহ.)কে জিজ্ঞাসা করা হলো, ‘ইহরামকারী কাপড়ে উকুন দেখলে কী করবে?’ উত্তরে তিনি বললেন, ‘আলতোভাবে ধরে মাটিতে রেখে দেবে; মেরে ফেলবে না।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা) 

» ইচ্ছাকৃতভাবে ফল-ফুলের ঘ্রাণ নেওয়া এবং সুগন্ধিযুক্ত খাবার খাওয়া মাকরুহ। (মুসান্নাফে ইবনে আবি শাইবা) 


দম কখন ওয়াজিব হয়

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ, তাতে লিপ্ত হওয়া গুনাহ। এর কারণে হজ অসম্পূর্ণ হয় যায়। এ ছাড়া কিছু ক্ষেত্রে ‘দম’ বা কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। সেই সব কাজের কোনো একটি বাদ গেলে হজে দম দেওয়া তথা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, তা হলো সাফা-মারওয়া শায়ি করা, মিকাত পার হওয়ার আগে ইহরাম পরা, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, মুজদালিফার পরে মিনায় অন্তত দুটি রাত কাটানো, কঙ্কর নিক্ষেপ করা, হাদি (পশু) জবাই করা (তামাত্তু ও কেরান হাজিদের জন্য), চুল কাটা ও বিদায়ী তাওয়াফ। (প্রশ্নোত্তরে হজ ও ওমরাহ)


এ ছাড়া আরাফাতের ময়দানে অবস্থানের আগে স্ত্রীসহবাস করলে হজ নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে গরু বা উট জবাই করা ছাড়াও পরের বছর তা কাজা করা জরুরি। (মুসান্নাফে ইবনে আবি শাইবা) 


উত্তর দিয়েছেন: মুফতি আবু আবদুল্লাহ আহমদ, শিক্ষক ও ফতোয়া গবেষক 


সূত্র: দৈনিক আজকের পত্রিকা

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৯ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৮৫ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে