চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুবলীর নতুন বাজি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2022 03:12:34 am

ফাইল ছবি

◾ বিনোদন ডেস্ক


২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। একে একে ১১টি সিনেমায় অভিনয় করেন তাঁরা। বেশির ভাগ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এই জুটির ১২তম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’র কাজ চলছে।


সম্প্রতি শাকিবের সঙ্গ ছেড়ে বুবলী অভিনয় করছেন ইমন, সিয়াম, নিরব, রোশান ও আদর আজাদের মতো নায়কদের বিপরীতে। বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’। নায়ক ছিলেন আদর আজাদ। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভের মুখ দেখেনি। এর বাইরে ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন বুবলী। এখানে তিনি বেশ সফল। কুড়িয়েছেন প্রশংসা। বুবলীর অভিনয় প্রতিভার প্রশংসা এর আগে এতটা মেলেনি।


বুবলীর নতুন বাজি ‘চাদর’ সিনেমা নিয়ে। সিনেমায় তাঁর বিপরীতে আছেন নায়ক সাইমন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে। বুবলী বলেন, ‘গত বৃহস্পতিবার এফডিসিতে চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রাজু স্যার রিহার্সাল শুরু করেছেন।


১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমার পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।


এফডিসিকে আবার প্রযোজনায় ফিরিয়ে আনতে ২০২১-২২ অর্থবছরে দুটি সিনেমা নির্মাণের জন্য অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যার একটি চাদর। এই সিনেমার জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়।


সিনেমায় বুবলী অভিনয় করবেন জরি চরিত্রে। তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। জরি চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৫ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৬৪ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে