জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রোহিঙ্গা সমস্যা সমাধানে বন্ধুপ্রতিম দেশকে আন্তরিক হওয়ার আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 12:35:12 pm

রোহিঙ্গা সমস্যা সমাধানে সব বন্ধুপ্রতিম দেশকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


তিনি বলেন, আমরা সবসময় আশাবাদী যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে। তবে এটি সমাধানের জন্য মিয়ানমার সরকারের আন্তরিকতা, আমাদের সব বন্ধু রাষ্ট্রের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। তাদের আন্তরিকতা না থাকলে এর সমাধান হবে না।


শনিবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটস ওয়ার্ল্ড পাবলিকেশন নামে একটি ম্যাগাজিন আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


‘রোহিঙ্গা রিপাট্রিয়েশন: এ পাথওয়ে টু পিস, স্টাবিলিটি অ্যান্ড হারমনি ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী মিয়ানমারে বিপুল বিনিয়োগকারী দেশগুলোকে নিজেদের স্বার্থে এবং তাদের বিনিয়োগ রক্ষায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।


তিনি বলেন, অনেক দেশ বঙ্গোপসাগর অঞ্চলে আগ্রহ দেখিয়েছে এবং তারা এখানে বিনিয়োগ করেছে এবং বাণিজ্য বাড়িয়েছে। তবে এই (রোহিঙ্গা) সমস্যার সমাধান না হলে, সন্ত্রাসী কর্মকাণ্ড (রোহিঙ্গাদের দ্বারা সংঘটিত) হলে এই বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ টিকিয়ে রাখতে এই অঞ্চলে শান্তি প্রয়োজন।


সেমিনার পরিচালনা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক।


এতে আরও বক্তব্য রাখেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রকাশনার নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরী, প্রকাশনার নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, গ্যারেথ জন ইভান্স, অধ্যাপক মাইকেল ডব্লিউ চার্নি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ।

আরও খবর