হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতি আলাউদ্দিন ভুট্টো সম্পাদক জালাল উদ্দিন

গুরুদাসপুর উপজেলা চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগে ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টো ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন।

আজ রোববার সকাল ১০ টার দিকে ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যপক আব্দুল কুদ্দুস।

সম্মেলনে বক্তৃতা করেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজন, জেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, গুরুদাসপুর পৌর আ‘লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আ‘লীগের সিনিয়র সহসভাপতি প্রভাষক মো. মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ প্রমূখ।

আওয়ামী লীগের ত্রী-বার্ষিক ওই সম্মেলনে সভাপতিত্ব করেন আলহ্বাজ হাবিবুর রহমান। সম্মেলন সঞ্চলনা করেন আলাউদ্দিন ভুট্টো।

Tag
আরও খবর