স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিপুল পরিমান নকল মবিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ মোটরসাইকেলের নকল মবিলসহ আব্দুর রহমান রনি নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  




রোববার ২১ মে রাত ১০ টার দিকে শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। রনি বিভিন্ন ব্র‍্যান্ডের মবিলের খালি বোতল কিনে এনে নকল মবিল ভর্তি করে মোটরসাইকেলের ওয়ার্কশপে বিক্রি করে আসছিলেন।


রনি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের সর্দার বাড়ির আব্দুর রহমানের ছেলে।




জানা যায়, রনি প্রথমে মোটরসাইকেলের ওয়ার্কশপে ব্যবহৃত বিভিন্ন ব্র‍্যান্ডের মবিলের খালি বোতল ক্রয় করে নিয়ে আসে। পরে নিম্নমানের মবিল বোতলে ভর্তি করে বিক্রি করে আসছেন। প্রতিটি বোতল সে ৩০ টাকা করে কিনে আনেন এবং মবিল বোতলজাত করে ৩৫০ টাকা করে বিক্রি করেন। গত একবছর ধরে মধ্য বাঞ্চানগর বাগবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় সে এই কাজ করে আসছিলো। 




লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম বলেন, রনি ওয়ার্কশপ থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের খালি বোতল কিনে এনে । পরে ওই বোতলে মবিল ভর্তি করে বিক্রি করে আসছিলেন।


গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। 


সে দীর্ঘদিন থেকে এ জালিয়াতি করে আসছে। তাকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নকল মবিল জব্দ করা হয়েছে। পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর