জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে চক্ষু হাসপাতালগুলোতে অভিযান, বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুঘটনায় এক নারী নিহত নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান প্রবাসীর একাধিক ‘মোবাইল বিয়ে’ নিয়ে এলাকায় তোলপাড়, মানববন্ধন সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার শ্যামনগরে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন বিষধর সাপ কেড়ে নিল তরুণীর জীবন ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কালিগঞ্জ চেয়ারম্যানের বাড়ি থেকে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান এর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, জরুরি সভায় প্রেসক্লাবের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি সোনাইমুড়িতে পরোকিয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ অবশেষে স্বস্তি ফিরছে নওয়াপাড়া ভৈরব নদীর পাশে ওয়াক ওয়েতে শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় দক্ষ শিক্ষকের হারে সবার নিচে বাংলাদেশ

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2023 05:42:34 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই।

তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংকালে বলেন, ‘নতুন কোন নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের জানা নেই। কারণ এটি অন্য একটি দেশের উপর নির্ভর করে। যদি কোনো নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক। আমরা আশা করি শুভ বুদ্ধির জয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি দৈনিক পত্রিকার মিডিয়া প্রতিবেদনের একটি অংশকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলে, এটি একটি ‘উত্তেজনামূলক উদ্দেশ্য’ নিয়ে করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার আগে তিনি কখনো চীনা ফার্মে লবিস্ট হিসেবে কাজ করেননি। বরং তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখানে কাজ করেছেন।

মিডিয়া রিপোর্টটিকে অদ্ভুত হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘এটি খুবই অদ্ভুত ও আশ্চর্যজনক ছিল। এতে কোনো তথ্যসূত্র (উৎস) উল্লেখ করা হয়নি।’

দৈনিক কালবেলায় প্রকাশিত ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসছে, সরকার প্রস্তুত রয়েছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের মানহানি হয়েছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ড. মোমেন মন্ত্রী হওয়ার আগে একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ কে আব্দুল মোমেনের নামে এ ধরনের মিথ্যাচারের মাধ্যমে তার মানহানির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও খবর