সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাও বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনা, নিহত এক মোটরসাইকেল আরোহী


মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাও বাস স্ট্যান্ড নামক স্থানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে । দূর্ঘটনায় আবু তালেব (৩২) নামে এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে । স্থানীয় লোকজন জানান, গতকাল বেজগাও বাস স্ট্যান্ডে যাত্রী উঠানোর জন্য হঠাৎ করে গাংচিল পরিবহন ব্রেক করে পার্কিং করার চেষ্টা করলে পিছন থেকে আসা বাইক আরোহী আবু তালেব নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছন সাইডে সজোড়ে ধাক্কা খান । আর এতে ঘটনাস্থলাই তিনি মৃত্যুবরণ করেন । 


উল্লেখ্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । মহাসড়কের বিভিন্ন স্থানে যানচলাচলের গতির নির্দিষ্ট মাত্রা নির্দেশক সুস্পষ্ট লেখা থাকলেও বাইক আরোহী সহ অনেক চালককেই তা অগ্রাহ্য করতে দেখা যায় ‌। তাছাড়া, বাস চালকগণ প্রায়শই অতিরিক্ত যাত্রী তোলার জন্য ট্রাফিক সিগন্যাল না মেনে যেখানে সেখানে ইন্ডিকেটর লাইট ব্যাবহার না করেই বাস থামিয়ে দেন । লুকিং গ্লাস ব্যাবহারেও লক্ষ্য করা গেছে অনিহা । এছাড়াও, বাইক চালকদের দূর্ঘটনায় পতিত হওয়ার উল্লেখযোগ্য কারনগুলোর মধ্যে হেলমেট ব্যবহার না করা, একাধিক আরোহী নিয়ে মাত্রাতিরিক্ত গতিতে ছোটা সহ রয়েছে বিভিন্ন কারন ও অসচেতনতা । বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ সড়ক দূর্ঘটনা রোধে ও যানবাহন চলাচলের নিয়ম সংক্রান্ত নানা নির্দেশনা জারি করলেও নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালনা, ফিটনেস বিহীন গাড়ি, মাত্রাতিরিক্ত গতি, ট্রাফিক আইন ও নিয়ম ভঙ্গ সহ চালকদের নানা অদক্ষতা দৃশ্যমান । বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনায় ঝড়ে পড়ছে অসংখ্য তাজা প্রাণ । তাই সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা ও ট্রাফিক আইন মানার কোন বিকল্প নেই, এমনটাই বলেছেন পরিবহন বিশ্লেষক সহ সচেতন নাগরিকগণ ।

আরও খবর