জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দিরাইয়ের পল্লীতে দু-পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ২০

 সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২০ আহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের ইউপি সদস্য মামুনুর রশীদ, মাহবুব মিয়া ও অলিউর রহমান, তেরাব আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সংঘর্ষ চলাকালে তিন চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে গুরুতর আহত মুস্তাফিজুর, হাবিবুর রহমান, ওমর ফারুক, মনর আলী, সাইফুল, মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, আসকর আলী, মাজহারুল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের তেরাব আলী, অলিউর রহমান ও ইউপি সদস্য মামুনুর রশীদ, মাহবুর এর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ দেখা দিলে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে।


উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে অলিউর রহমানের ভাতিজা জাহেদুর ও মামুনুর রশীদের ছোট ভাই জুনাইদের মধ্যে গৃহপালিত কবুতরের মালিকানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয়। দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস জানান, গ্রামে এই দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। ইউপি সদস্য মামুনুর রশীদ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।



আরও খবর