মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সভা ও কার্ড বিতরণ সম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 09:05:22 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকাল ৪ঃ০০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে "সাধারণ সভা ও আইডি কার্ড বিতরণ" শীর্ষক অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মানবতাবাদী অজিত কুমার দাশ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মানবতাবাদী আলহাজ্ব আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।


সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মানবতাবাদী জাহেদুল ইসলাম জাহি'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও বাংলাদেশের জাতীয় সংগীত এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রমের শুভসূচনা হয়। 


এতে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গভর্ণর মানবতাবাদী আমিনুল হক বাবু, কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি গভর্ণর মানবতাবাদী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মানবতাবাদী মোঃ নুরুদ্দীন, নির্বাহী সভাপতি আবুল হাশেম তালুকদার, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সভাপতি মানবতাবাদী ইঞ্জিনিয়ার ইমরান, চট্টগ্রাম মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মানবতাবাদী আসাদুজ্জামান খান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক মানবতাবাদী ইমদাদ হোসাইন চৌধুরী, জসীম উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে। বক্তাদের বক্তব্যে মানবতার জয়গানের পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিকে কার্ডের সৎ ব্যবহার ও অসৎপথ অবলম্বনের বিষয়ে সতর্ক করেন এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকার আহবান জানান।


এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যনির্বাহী সংসদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে সুদর্শন চক্রবর্তী, তাপস কুমার নন্দী, এড. কামরুন্নাহার, আল হেলাল খন্দকার সিআইপি, উৎপল রক্ষিত, সহ-সভাপতি যথাক্রমে দিলীপ মল্লিক, ডাঃ কাজল কান্তি বৈদ্য, এড. নজরুল ইসলাম, বাবুল কান্তি সুশীল, দিদারুল ইসলাম টিপু, এড. কামেলা খানম রুপা, আজিজুল হক, পরিমল দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে এড. যীশু কৃষ্ণ রক্ষিত, মহিব উল্লাহ খান, অঘোর কুমার সিংহ, এড. আবদুল আজিজ, এড. ফোরকান উদ্দিন খোকন, দিদারুল আলম খান,মুহাম্মদ তাহের উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে সন্তোষ কুমার নন্দী, বিকাশ চন্দ্র দে, জোনায়েত সম্রাট, এবিএম ইকবাল হায়দার, রুবেল দেব, আনিসুর রহমান, মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. রিক্তা বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবদুল করিম, কামাল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক অলক কুমার দে, বাপ্পি দাশ, এড.এহছানুল হক মিলন, আরিফুল হক তায়েফ, মাহবুবুর রহমান সুজন, শামীমা আক্তার নুসরাত, জাহাঙ্গীর আলম, রাজীব আচার্য্য, ডাঃ শিউলি চৌধুরী, সাহিত্য সম্পাদক নেজাম উদ্দিন, কংশরাজ দত্ত, জয়া সরকার জয়া, আছিবুর রহমান, আজগর হোসেন, এনামুল হক ফারাবী, দীপংকর দেব, নার্গিস পারভীন, পূরবী দাশ, শারমিন আক্তার, মিনু বেগম, মোহাম্মদ আরফাত, আবদুস সবুর, সোহেল আরমান, জানে আলম, সাফায়েত রায়হান, বিকাশ দত্ত, পলাশ দত্ত, প্রবাল মাইকেল, আব্দুল্লাহ আল নোমান, সাইফুল্লাহ খালেদ, সুজন দাশ, আহমদ নাছিম, জমির উদ্দিন, তাহমিদুর রহমান চৌধুরী সহ সর্বস্তরের সম্মানিত মানবতাবাদী নেতৃবৃন্দগণ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৭ সালের ১০ই জানুয়ারি বাংলাদেশ মানবাধিকার কমিশন এর জন্ম হয়। সংগঠনটি জন্মলগ্ন থেকে অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার এর অক্লান্ত পরিশ্রমে বহির্বিশ্বে একই দিনে এ দিবসটি পালন করা হয়। এবং মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বাংলাদেশের সমস্ত শাখাগুলোতে লিগ্যাল এইড ও শালিশী বৈঠকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বক্তারা আরো বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন দল-মত নির্বিশেষে ধর্ম-বর্ণ-গোষ্ঠী সবার মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সাম্য, একতা, মানবতা এবং সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সহাবস্থানে থেকে দারিদ্রতার বিরুদ্ধে অবস্থান ও গরীব-দুঃস্থদের সেবায় মানবিক প্রাণ নিবেদনে সাম্য-ঐক্যতার প্রীতির বন্ধনে সুদৃঢ় রেখে মানবিক নির্যাতন রক্ষাকল্পে সুশৃঙ্খল এবং সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। 


সবশেষে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দক্ষিণ চট্টগ্রামের মানবতাবাদী নেতৃবৃন্দের মাঝে আইডি কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আরও খবর