ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

গুচ্ছ পদ্ধতির 'সি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন কুবিতে

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ দুটি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে 'সি'  ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৯৬.১৯ শতাংশ।


শনিবার (২৭মে ) ১ টায় পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের আহ্বায়ক ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বি.এড কলেজ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৩,৩৮৬ জন। এর মধ্যে ১২৯ জন অনুপস্থিত ছিল।  মোট উপস্থিতির হার ৯৬.১৯ শতাংশ। পরীক্ষাটি সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিচার্স ট্রেনিং কলেজ (বি.এড কলেজ) ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই সুষ্ঠ ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।

মুশফিকা আফরিন এক পরিক্ষার্থী বলেন, “পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিলো। টিচাররা অনেক সৌহার্দপূর্ণ ছিলো। চারটি সেট ছিলো পরিক্ষার।ইংরেজি ও বাংলা সহজ ছিলো। এছাড়া গ্রুপের বিষয়গুলো থেকে ব্যাসিক কোশ্চেন এসেছে।”

জাহিদুল ইসলাম  এক পরিক্ষার্থী বলেন, “আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে।প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। একাউন্টিং বিষয়টা একটু কঠিন হয়েছে তবে বাংলা বিষয়টা একটু কনফিউজিং ছিলো। সব মিলিয়ে ভালোই ছিলো।”

পরীক্ষার্থী রউনোক জাহান মেঘলা বলেন,“ প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিলো।তবে একাউন্টিং নিয়ে এক্টু ভয়ে ছিলাম তবে মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।অতো সহজও না আবার কঠিনও না, স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিলো।”

পরীক্ষার সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, 'সি' ইউনিট পরীক্ষার সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর ছিলো। পরীক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা কম ছিলো। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, বিএনসিসি,  রোভার স্কাউট, সাংবাদিক এবং অন্যান্য যারা সাহায্য করেছে সকলকে ধন্যবাদ।

বেশিরভাগ হলেই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কিছু হলে দেয়াল ঘড়ি না থাকা ও অচল ঘড়ি থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এবং প্রকৌশল ও আইন অনুষদ ভবনের ১০১ নং রুমে সময় ব্যবস্থাপনায় সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুবিতে গুচ্ছ 'গ' ইউনিট পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, কয়েকটি রুমে ঘড়ি ছিল না। তাই আমরা  ডিউটিরত শিক্ষকদের বলে দিয়েছিলাম ১৫ মিনিট পরপর সময় বলে দিতে। সেইভাবে বলে দেয়া হয়েছিল। এতে করে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হওয়ার কথা না।

আরও খবর