নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

কে ভিসানীতি দিল তাতে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:37:39 pm

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসা নীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। মানুষ আর ধানের শীষ চায় না। ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ।’


সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’ 


শনিবার রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।


তিনি বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।’ 


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো শত্রু নাই, প্রধান শত্রু শেখ হাসিনা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।  দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। ২৪ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’


যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে তিনি আরও বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো, তারা (বিএনপি) নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সে নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে। আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি।’

আরও খবর