ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

ঢাকা - না:গঞ্জ রুটে রেলের ডাবললাইন প্রকল্পের কাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও শুরু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল ট্র্যাক নির্মাণকাজ। প্রায় চার বছর বন্ধ থাকার পর গত কিছুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পুরনো প্রকল্পে ফিরেছে গতি। প্রকল্প স্থগিত থাকায় আগে বসানো বহু রেলপাথ, স্লিপার ও লাইন ফেলে-রাখা অবস্থায় মাটির নিচে ঢুকে যায়। এসব রেলপাত এখন মরিচা ধরেছে, ঝনঝনে রঙ হারিয়ে ফেলেছে দৃশ্যমান শক্তি ও সৌন্দর্য। এলাকাবাসী বলছে, এ অবস্থায় রেল চলাচল তো দূরের কথা, প্রকল্প বাস্তবায়নের আশা হারিয়ে ফেলেছিল অনেকে। রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে সার্ভে ও সংস্কারের মাধ্যমে পুরনো উপকরণগুলো কাজে লাগানোর চেষ্টা চলছে। পাশাপাশি নতুন করে যন্ত্রপাতি ও শ্রমিক নিয়োগও শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “ঢাকা-নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ রুটে ডাবল লাইন চালু হলে যাত্রীসেবা ও মালামাল পরিবহনে গতি আসবে। দীর্ঘদিন আটকে থাকা এই প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশনা এসেছে উচ্চপর্যায় থেকে।” উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইনের কাজ শুরু হয় ২০১৮ সালের দিকে। কিন্তু নানাবিধ প্রশাসনিক ও কারিগরি জটিলতায় ২০২0 সালের পর থেকে পুরো প্রকল্প স্থবির হয়ে পড়ে। নতুন করে কাজ শুরুর খবরে খুশি এলাকাবাসী ও নিয়মিত রেলযাত্রীরা। তাঁরা আশাবাদী, এবার আর থেমে থাকবে না উন্নয়নের এই ট্রেন।
Tag
আরও খবর