স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

অক্টোবর থেকে টোল প্লাজায় ইটিসি বাধ্যতামূলক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:55:58 pm

সারা দেশে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ১১টি টোল প্লাজায় আগামী অক্টোবর থেকে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবহার ছাড়া কোনো যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারবে না বলে জানিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।


শনিবার (২৭ মে) সওজ’এর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপদের আওতাধীন নয়টি সেতু ও দুটি সড়কে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এসব টোল প্লাজায় ইটিসি ব্যবহার ছাড়া আগামী অক্টোবর মাসের পর কোন যানবাহন অতিক্রম করতে পারবে না।


নয়টি সেতু ও দুটি মহাসড়ক হচ্ছে— চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রুপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু, শহীদ ময়েজ উদ্দিন সেতু, নাটোরের আত্রাই টোল প্লাজ, পাবনার লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়ক।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত টোল প্লাজাগুলোতে ইটিসি ব্যবহারকারীকে নির্ধারিত টোল থেকে প্রণোদনা হিসেবে ১০ শতাংশ ছাড় প্রদান করা হচ্ছে। নেক্সাস-পে, রকেট এবং উপায় অ্যাপের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা যাবে। পর্যাক্রমে অন্যান মোবাইল ব্যাংক এবং ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ইটিসি ব্যবহার করা যাবে।

আরও খবর