ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

চার শতাংশে ঋণ পুনঃতফসিলের সুযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 11:39:17 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ব্যাংক খাতের পর আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে রাখা হয়েছে তিনবারে ১৬ বছর মেয়াদী ঋণ পুন:তফসিল সুবিধা। পাশাপাশি রাখা হয়েছে মাত্র ৪ শতাংশ ডাউনপেমেন্টে ঋণ নবায়নের সুযোগ। রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ‘ঋণ পুনঃতফসিলে’ এমন নীতিমালা জারি করেছে।


নতুন নির্দেশনায় বলা হয়, যদি কোনো গ্রাহক পূর্বেই তিনবার ঋণ পুন:তফসিল করে থাকে তবে তাকে বিশেষ বিবেচনায় আরও একবার সুযোগ দেওয়া যাবে। চতুর্থ দফা পুন:তফসিলের পরও গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি স্বভাবজাত বা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে বিবেচিত হবেন। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এর আগের মাস্টার সার্কুলারে চতুর্থবার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের সুযোগ ছিল না। কিন্তু প্রস্তাবিত মাস্টার সার্কুলারে চতুর্থবার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের সুযোগ রাখা হয়েছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল ‘কোনো ঋণ তিনবারের বেশি পুনঃতফসিল করতে পারবে না।’ বলা হয়েছিল, তৃতীয় দফা পুনঃতফসিলের পরও গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি স্বভাবজাত বা ইচ্ছাকৃত খেলাপি বিবেচিত হবেন। নতুন নির্দেশনা মতে, এখন থেকে চারবারের বেশি পুনঃতফসিল করতে পারবে না গ্রাহক।


বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় ‘ঋণ পুনঃতফসিলে ডাউনপেমেন্টের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বকেয়া ঋণ স্থিতির ৪ শতাংশ বা মেয়াদোত্তীর্ণ কিস্তির যথাক্রমে ৭ শতাংশের যে অঙ্কটা কম। পূর্বে ছিল ১৫ শতাংশ। পুন:তফসিলকৃত এই ঋণ পরিশোধে সময় দেওয়া হয়েছে ছয় বছর। সুতরাং ঋণ পুন:তফসিলে এখন আর মোটা অঙ্কের টাকা গুণতে হবে না। স্বল্প অর্থে ঋণ নবায়নের সুযোগ করে দিল কেন্দ্রীয় ব্যাংক। দ্বিতীয় দফায় পুন:তফসিলের জন্য গুণতে হবে মোট ঋণের ৫শতাংশ বা বকেয়া কিস্তির ৮শতাংশের মধ্যে যেটা কম সে পরিমাণ অর্থ। পূর্বে যা ছিল ২০ শতাংশ। এর জন্য পাঁচ বছর সময় পাবেন গ্রাহক। তৃতীয় ও সর্বশেষবারের জন্য রাখা হয়েছে ৬ শতাংশে ঋণ পুন:তফসিলের সুযোগ। অথবা বকেয় কিস্তির ৯ শতাংশ। পূর্বে যা ছিল ঋণের ৫০ শতাংশ। তৃতীয়বার পুন:তফসিল করেও সেই ঋণ শোধ করার জন্য আরও পাঁচ বছর সময় পাবেন গ্রাহক। সুতরাং তিনবার পুন:তফসিল করলে সামষ্টিকভাবে ১৬ বছর সময় পাবেন বকেয়া ঋণ পরিশোধের জন্য।


নতুন নির্দেশনায় বলা হয়, প্রকৃত আদায় ব্যতিরেকে পুনঃতফসিল বা পুনর্গঠনকৃত ঋণের বিপরীতে কোন অর্থ আয় খাতে নেওয়া যাবে না। আধিগ্রহণকৃত ঋণের ক্ষেত্রে পূর্বের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পুনঃতফসিল/পুনর্গঠনকে বিবেচনায় নিতে হবে, যা সর্বোচ্চ চার বার হিসাবয়নের ক্ষেত্রে গণনায় নিতে হবে। জাল-জালিয়াতির ঋণ এই নীতিমালার আওতায় পুনঃতফসিল বা পুনর্গঠন করা যাবে না। গ্রহকের অস্তিত্ব, ঋণের সদ্ব্যবহার, জামানত ইত্যাদি যাচাই করে নথিতে রাখতে হবে।


একইভাবে পুনঃতফসিল বা পুনর্গঠন করার জন্য নির্দিষ্ট ছকে তথ্য নিতে হবে এবং পরিদর্শনের সুবিধার্থে নথিতে সংরক্ষণ করতে হবে। পুনঃতফসিল করার সময় কস্ট অব ফান্ড কাভার না করে কোন সুদ মওকুফ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনকালে নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে পুনঃতফসিল হলে পরিদর্শন দল তা বাতিল করতে পারবে।

আরও খবর

6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

১২ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে



6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

১৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে




6a09926ceb9e1-170526040324.webp
১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

১৭ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে


6a04a64686c58-130526102646.webp
ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

২১ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে