কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ইসলামপুরে ইউপির সাবেক মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক মেম্বারসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের জুয়া খেলা নিরোধ আইনের ধারার মামলায় আদালতে প্রেরণ করেছে ইসলামপুর থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরগোয়ালিনী  ইউনিয়নের কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে ওই জুয়াড়িদের গ্রেপ্তার করে পুলিশ।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, কান্দারচর আকন্দপাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে মর্মে খবর পায় পুলিশ। পরে সহকারী উপরিদর্শক (এএসআই) মো. খোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো-  কান্দারচর গ্রামের
মৃত ইমান আলীর ছেলে ও চরগোয়ালিনী ইউপির সাবেক মেম্বার হাসর আলী (৫৫), বাক্কা ফকিরের ছেলে ও চরগোয়ালিনী ইউপির গত নির্বাচনে মেম্বার পদে পরাজিত প্রার্থী বকুল মিয়া (৩৫), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী (২২), মৃত মবেদ আলীর ছেলে নিলু মিয়া (৫০), তমছের আলীর ছেলে জামিরুল ইসলাম (২৭), মোজাম্মেল হকের ছেলে শাহীন এবং (২৪), আজিজল ফকিরের ছেলে রিপন ফকির (৩৫), 

এ ব্যাপারে এসআই মো. মাসউদুর রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত ৮ জনের নামোল্লেখে জুয়া খেলার অপরাধ আইনে মামলা দায়ের করেন।

মামলার বাদি এসআই মো. মাসউদুর রহমান জানান, 'কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে জুয়া খেলার আসর থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ সময় তাদের কাছে ২ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ৮ জুয়াড়িকে আদালতে প্রেরণ করেছি।

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, 'গ্রেপ্তারকৃত জুয়াড়িরা কান্দারচর আকন্দ গ্রামে জুয়া খেলার আসর বসিয়ে ছিল। জুয়া খেলা বন্ধ করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।'

আরও খবর