কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আল্লামা ইয়াহইয়ার ইন্তেকালে হেফাজত আমীরের গভীর শোক

দেশের ঐতিহ্যবাহী বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

.

আজ (৩ জুন) শনিবার প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া একজন হক্কানী ও তাকওয়াবান আলেম। তিনি দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতাসহ বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। গত প্রায় দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। একই সাথে তিনি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)এর সহসভাপতি ও খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে আছেন। তিনি অল্প সময়ে সকল স্তরের নেতৃত্বে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর ইন্তিকালের পর মরহুম অল্প সময়ে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা পরিচালনাসহ ইসলামী অঙ্গনে নেতৃত্বের জায়গায় বিশেষ ভূমিকা পালন করে গেছেন।

.

শোক বার্তায় হেফাজত আমীর আরো বলেন, মরহুম আল্লামা ইয়াহইয়া ব্যক্তিগতভাবে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। ঈমান-আক্বিদার বিষয়সহ দ্বীনি যেকোন বিষয়ে প্রায়ই আমার সাথে কথা বলতেন ও পরামর্শ নিতেন। জামিয়া আজিজুল উলূম বাবুনগরের প্রতিও তাঁর অকৃত্রিম ভালবাসা ছিল। এভাবে তাঁকে হঠাৎ হারিয়ে ফেলবো, কখনো ভাবিনি। আল্লাহর ইচ্ছায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই ইন্তিকালে ইলমি ও দাওয়াতী অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়।

.

শোকবার্তায় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মরহুমের আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও খবর