হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ।


হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানীর অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। আগামী ৮ জুন শহরের পিটিআই সড়কে অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত ১ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।


এতে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে সিলেট বিভাগীয় কার্যালয়ে যৌন হয়রানীর অভিযোগ করেন প্রাথমিক সহকারী শিক্ষিকা বেগম আফসানা আক্তার। 


শিক্ষিকার এ আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টায় শহরের পিপিআই সড়কস্থ অফিসে সরেজমিন তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় সাক্ষ্য ও প্রমাণাদিসহ যথাসময়ে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। 


এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর