স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

সাহসীকতার প্রতীক হচ্ছে পদ্মাসেতু : ড. মোশাররফ হোসেন



 সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেছেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি। সেই চাওয়াকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে বুকে ধারণ করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। 


 মঙ্গলবার(৬ জুন)  বেলা ২টায় বানিয়াচংয়ে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীনজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সাহসীকতার প্রতীক হচ্ছে পদ্মাসেতু। আমরা যে পারি সেটা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে মাত্র ১৮ % দারিদ্রসীমা নিচে রয়েছে। সেটাও ক্রমাগত দূর হয়ে যাবে। কিন্তু বাধ সাধে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ বিভ্রাট কিছুটা হচ্ছে। সেটারও সমাধান হয়ে যাবে। এ ছাড়া নদী-নালা, খাল-বিল জলাশয় পুন: খনন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে ব্যক্তি মালিকানাধীন পুকুরগুলো প্রশাসনের অনুমতি ছাড়া ভরাট করা যাবে না। এ ক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে।

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আব্দুল আহাদ মিয়া প্রমুখ।

Tag
আরও খবর