জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

তুচ্ছ ঘটনায় কুড়িগ্রামে স্কুলছাত্র হত্যা! মরদেহ উদ্ধার

ছবি:স্কুলছাত্র সিমিত হত্যার দায়ে আটক সন্জয়



কু‌ড়িগ্রাম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌ন থে‌কে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মর‌দেহ পরিত্যক্ত একটি বাড়ির পেছনের  গর্ত থেকে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় অ‌ভিযুক্ত সন্জয় ও  তার বাবা‌কে থানায় নিরাপত্তা হেফাজতে নি‌য়ে‌ছে পু‌লিশ।

 বুধবার (৭ জুন) ভো‌রে ওই ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের বেলগাছা গ্রামে এ ঘটনা ঘ‌টে।


নিহত শিশুর নাম সি‌মিত চন্দ্র (১২)। সে ওই গ্রা‌মের মা‌নিক চন্দ্র ড্রাইভা‌রের ছে‌লে। অ‌ভিযুক্ত সন্জয় (১৬) একই গ্রা‌মের প্রদীপ‌ চন্দ্রের (দ‌র্জি) ছে‌লে। এ ঘটনায় অ‌ভিযুক্ত সন্জয় ও  তার বাবা‌কে থানা হেফাজতে নি‌য়ে‌ছে পু‌লিশ।


বুধবার (৭ জুন) সকালে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি-তদন্ত) এম আর সাঈদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। রা‌তে হিন্দুদের এক ধর্মীয় অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে এই হত‌্যাকান্ড ঘটেছে  বলে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।


পুলিশ জানায়,  মঙ্গলবার রা‌তে স্থানীয় হিন্দু সম্প্রদা‌য়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখ‌তে যায় সি‌মিত ও তার বড় ভাই। সি‌মিত‌কে অনুষ্ঠানস্থ‌লে রে‌খে বা‌ড়ি‌তে ফে‌রে তার বড় ভাই। প‌রে অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে সি‌মিতের সা‌থে অ‌ভিযুক্ত সন্জয়ের কথা কাটাকা‌টি হয়। এ ঘটনায় সি‌মিত‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ক‌রে সন্জয় । প‌রে তা‌দের এক‌টি প‌রিত‌্যাক্ত বা‌ড়ি‌র পেছ‌নের গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ পু‌তে রা‌খে। অনুষ্ঠান শে‌ষে সি‌মিত বা‌ড়ি‌তে না ফির‌লে স্বজনরা তার খোঁ‌জে বের হয়। তারা এ বিষ‌য়ে সন্জয়কে জিজ্ঞাসা কর‌লে সে অসংলগ্ন আচরণ ক‌রে। প‌রে তার বাবা প্রদীপ চন্দ্র তা‌দের প‌রিত‌্যাক্ত বা‌ড়ির পেছ‌নের এক‌টি গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ দে‌খি‌য়ে দেন। বুধবার ভো‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে।


আটক সন্জয় এর স্বীকা‌রো‌ক্তিতে সদর থানার ও‌সি-তদন্ত এম আর সাঈদ ব‌লেন, অ‌ভিযুক্ত সন্জয়ের সা‌থে এক‌টি মে‌য়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মে‌য়ে‌টির অন‌্যত্র বি‌য়ে হ‌য়ে গে‌ছে। এ নি‌য়ে সি‌মিতসহ অ‌নে‌কেই ওই কি‌শো‌রকে খোঁচা দিত। গত রা‌তে সি‌মিত এ নি‌য়ে আবারও খোঁচা দি‌লে ‌সন্জয় সি‌মিতের গলা চেপে ধরলে শ্বাসরোধ হ‌য়ে শিশু‌টি মারা যায়।


সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি-তদন্ত) এম আর সাঈদ ব‌লেন, 'অ‌ভিযুক্ত সন্জয় প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে ঘটনা স্বীকার ক‌রে‌ছে। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য পাঠা‌নো হ‌য়েছে।' 



আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৮ ঘন্টা ৩২ মিনিট আগে