ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অক্টোবরে কমে আসবে মূল্যস্ফীতি : পরিকল্পনামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2022 05:03:07 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


দেশে ২০ লাখ টন খাদ্য মজুদ আছে। কিছু দিনের মধ্যেই আমন চলে আসবে। তা ছাড়া আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাব। আশা করছি অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমে আসবে--মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 


তিনি বলেন, ‌‘আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। ওনাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করব।’


মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ--ডিজেএফবির উন্নয়ন সংলাপে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানোয়র সাঈদ শাহীনের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।


সংলাপে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরও বলেন, ‘বর্তমান অবস্থায় সকলের কৃচ্ছ্রসাধন ও সাশ্রয়ী হওয়া দরকার। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলে জিডিপি ৭ বা সাড়ে ৬ শতাংশে দাঁড়াবে। সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে আনতে পারলে অক্টোবরে অনেক কমে আসবে মূল্যস্ফীতি। আশা করি মূল্যস্ফীতি কমবে।’


ভারতীয় ঋণের অর্থছাড়ের প্রবাহ কম উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আশা করি এ সফরের মাধ্যমে তাদের ঋণের অর্থের প্রবাহ বাড়বে। আমাদের প্রকল্পগুলো আরও দ্রুত বাস্তবায়ন হবে। ’


আইএমএফের ঋণ সম্পর্কে তিনি বলেন, ‌‘আইএমএফের দায়-দায়িত্ব আমাদের জন্যও রয়েছে। কোনো সদস্য বিপদে পড়লে তারা ঋণ, উপদেশ, সহযোগিতা দেবে। কোনো রাষ্ট্র খাদে পড়ে গেলে সেখান থেকে তুলে আনার দায়িত্ব আইএমএফের। এখন আমাদের প্রয়োজন বেশি। সেক্ষেত্রে ঋণ চাইতে হবে। আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, মহাজনের মতো নয়। আইএমএফের ঋণ পেয়ে যাব। সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে কেউ কাজ করতে পারবে না।’  


প্রকল্পে কৃচ্ছ্রসাধন নিয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক প্রকল্পের রিভিউ করতে হতে পারে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ায় এটি সমন্বয় করতে হবে। অর্থাৎ একটি কাজের টাকা দিয়ে আরেকটি কাজ করতে হবে।’

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে