শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

জাপানে উচ্চশিক্ষা: মনবুশো বৃত্তি নিয়ে পড়তে চান?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 08:24:33 am

জেমি মজুমদার

জিমি মজুমদার


প্রাকৃতিক নিসর্গ, প্রযুক্তির শিল্প বিল্পব এবং সভ্য জাতি হিসেবে একনামে পরিচিত জাপান। আর উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম সেরা উন্নত দেশগুলোর ভেতরে রয়েছে জাপানের শিক্ষাব্যবস্থা। এ ছাড়া বিশ্বের যত ধরনের উচ্চশিক্ষার বৃত্তি রয়েছে, এর অন্যতম সেরা বৃত্তি হচ্ছে জাপান সরকারের মনবুকাগাকুশো বা মেক্সট স্কলারশিপ। জিমি মজুমদার বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে গ্লোবাল অ্যাডভান্সড এসসিসটিভ রোবটিকস প্রোগ্রামে মেক্সট বা মনবুশো বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করছেন। সম্প্রতি তিনি তাঁর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর গবেষণায় ‘এক্সিলেন্ট মাস্টারস থিসিস’ পুরস্কারে মনোনীত হয়ছেন। ইতিপূর্বে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে নাসা ও জাতিসংঘের প্রকল্পে কর্মরত ছিলেন এবং পাশাপাশি তিনি বাংলাদেশ অ্যাডভান্স রোবটিকস রিসার্চের প্রতিষ্ঠাতা।


◾মনবুশো বৃত্তি কী?


জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক জাপানের বিশ্বিদ্যালয়ে অধ্যয়নের জন্য একটি বিশেষ বৃত্তির প্রকল্প। ১৯৫৪ সাল থেকে এই স্কলারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু করে জাপান সরকার। এখন পর্যন্ত সারা বিশ্বের প্রায় ১৬০টির মতো দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যেহেতু জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক, তাই এটি মেক্সট বা মনবুকাগাকুশো স্কলারশিপ নামেই পরিচিত। তবে আবার অনেকেই এই বৃত্তিকে মনবুশো বৃত্তি বলে থাকে।


 ◾ সুযোগ-সুবিধা 


  1. কোনো ধরনের টিউশন ফি নেই এবং সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। 
  2. মাসে ১,৪৩,০০০-১,৪৮,০০০ ইয়েন পাবেন। 
  3. বাংলাদেশ থেকে জাপানে আসা এবং যাওয়ার বিমান টিকিট পাবেন। 



◾কারা কোন প্রোগ্রামে আবেদন করতে পারবেন


স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল এই তিন ধরনের অধ্যয়নের জন্য মনবুশো বৃত্তি বা মেক্সট স্কলারশিপ রয়েছে। স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ে যোগ দেওয়ার জন্য সাধারণত বয়স ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে। আর স্নাতক পর্যায়ের জন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৫-এর মধ্যে। স্নাতকোত্তর বা পিএইচডি করার জন্য সাধারণত দুই ধরনের ছাত্রত্ব আছে: 


▪️কলেজ বা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের জন্য—রিসার্চ স্টুডেন্টশিপ

▪️স্কুল বা কলেজশিক্ষকদের জন্য—টিচার ট্রেনিং স্টুডেন্টশিপ 

▪️স্নাতক পর্যায়ে সাধারণত চার ধরনের ছাত্রত্ব আছে: 

▪️ইন্টারমিডিয়েট পাস হতে হবে—আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টশিপ 

▪️স্নাতক পাস হতে হবে—জাপানিজ স্টাডিজ স্টুডেন্টশিপ

▪️ইন্টারমিডিয়েট পাস হতে হবে–কলেজ অব টেকনোলজি স্টুডেন্ট

▪️ইন্টারমিডিয়েট পাস হতে হবে–স্পেশাল ট্রেনিং কলেজ স্টুডেন্ট



◾আবেদন কীভাবে? 


মনবুশো বৃত্তি বা মেক্সট স্কলারশিপ  ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের মাধ্যমে (অ্যাম্বাসি ) আবেদন করা যায়।



লেখক: স্নাতকোত্তর শিক্ষার্থী, গ্লোবাল অ্যাডভান্সড এসসিসটিভ রোবটিকস প্রোগ্রাম, কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি।


অনুলিখন: জুবায়ের আহম্মেদ 


তথ্যসূত্র: আজকের পত্রিকা

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে