আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাড়ি হারিয়ে পরিবার নিয়ে আশ্রায়হীন গোদাগাড়ীর ভুমিহীন সেলমি

 একমাত্র আশ্রায়স্থল বাড়ি হারিয়ে পরিবার নিয়ে আশ্রায়হীন হয়ে পড়েছে ভুমিহীন দরিদ্র রিক্সা চালক রাশিদুল ইসলাম সেলিম। বাসস্থান না থাকায় পরিবার নিয়ে ছিন্নমুলের মত অণ্যের একটি ঘরে আশ্রায় নিয়ে কোন রকম জীবন যাপন করছে সেলিম। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৩৬১ নং আগোলপুর মৌজায় দাগ নং ৯২৪ জায়গায় বেড়া দিয়ে বাড়ি তৈরী করে পরিবার নিয়ে বসবাস করতো ভুমিহীন দরিদ্র রিক্সা চালক সেলিম। আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীনদের সরকারী ভাবে বাড়ী করে দেওয়ার জন্য রাজাবাড়ীহাট ভুমি অফিসের তহশিলদার খাইরুল ইসলাম তাকে সরকারী বাড়ী দেওয়ার শর্তে বাড়ী ভেঙ্গে নিতে বললে সে বাড়ী ভেঙ্গে নেই। তার ওই জায়গায় ফারুক নামের এক জনকে বাড়ী করে দেওয়ায় সেলিম আশ্রায়হীন হয়ে পড়েছে।

রাশিদুল ইসলাম সেলিম বলেন, আমার জায়গায় যে ফারুককে সরকারী ভাবে বাড়ী দেওয়া হচ্ছে তার অর্থ সম্পদ রয়েছে। তার নরসিং গড় মোজায় হাল ২৬৯ দাগে সাড়ে ৩ কাঠা ও হাল ২৪১ দাগে ১৩ শতক জমি রয়েছে।

আশ্রায়ের জন্য ভুমিহীন দরিদ্র রিক্সা চালক রাশিদুল ইসলাম সেলিম গত ৫ জুন সহকারী কমিশনার (ভুমি) বরাবর একঠি লিখিত অভিযোগ দেন। 

লিখিত অভিযোগ বলা হয়, ৩৬১ নং আগোলপুর মৌজায় ৯২৪ নং দগে সেলিমের বাড়ি ছিল।এ খাস জমিতে সরকারী ভাবে বাড়ী করে দেওয়ার জন্য রাজাবাড়ী হাট ভুমি অফিসের তহশিলদার খাইরুল ইসলাম তাকে বাড়ি ভেঙ্গে নিতে বলে। তহশিলদার খাইরুল ইসলামের কথায় সরকারী বাড়ি পাওয়ার আশায় সে বাড়ি ভেঙ্গে নেয়। সরকারী ভাবে বাড়ি নির্মান করার সময় আমার জায়গাটিতে বাড়ি নির্মান করে দেওয়ার জন্য তহশিলদার খাইরুল ইসলামকে বললে তিনি বলেন আর কোন বরাদ্ধ নাই। অথচ আমার জায়গায় খাস জমিতে মোঃ ফারুক (মিঠন) পিতাঃ নাজিমুদ্দিন তাহার অর্থ সম্পদ ও ভিটেমাটি থাকা সত্ত্বেও তাকে আমার জায়গায় খাস জমিতে বাড়ি নির্মান করে দেওয়া হয়।

এদিকে রাজাবাড়ীহাট ভুমি অফিসের তহশিলদার খাইরুল ইসলামরে বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ভুমি অফিসে সেবা নিতে আসা ভুক্তোভগিরা। এছাড়াও অর্থের বিনিময়ে অর্থ সম্পদ ও ভিটেমাটি থাকা ব্যক্তিদের সরকারী বাড়ী দেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী।

গোদাগাড়ী সহকারী কমিশনার (ভুমি) মোঃ সবুজ হাসান বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।  


Tag
আরও খবর