আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে নেতা বিরসা মুন্ডার ১২৩তম আত্মত্যাগ দিবস উদযাপিত

আজ ৯ জুন মহান বিরসা মুন্ডার ১২৩তম আত্মত্যাগ দিবস, আজকের এই দিনে অবিভক্ত পরাধীন ভারতবর্ষে সাম্রজ্যবাদী বৃটিশ শাসকদের অন্যায় শাসন ও শোষণের বিরুদ্ধে ন্যায্য স্বাধীনতার আন্দোলন করতে করতে মহান নেতা বিরসা মুন্ডা অত্মত্যাগ করে স্বাধীনতা সংগ্রামের মাইলইস্টন রচনা করেন।

মহান এই দিবসটিকে স্মরণ করে আজ শুক্রবার (৯ জুন) মহান বিরসা মুন্ডার ১২৩তম আত্মত্যাগ দিবস উপলক্ষ্যে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ও উদ্যোগে কর্মসূচিটিতে সহয়তা করে সিসিবিভিও-রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী।

এই কর্মসূচীর আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট ও রাজাবাড়ীহাটে দিবস পালিত হয় । এতে ৫০টি রক্ষাগোলা সংগঠনের কয়েক শতাধীক নেতা-নেত্রী ও সদস্য অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি শেষে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। রাজাবাড়ীহাটের সমাবেশে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এবং কাকনহাটের সমাবেশে সভাপতিত্ব করেন সুরশুনিপাড়া রক্ষাগোলা সংগঠনের মাঞ্জি হাড়াম  সিষ্টি বারে। এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভার প্যানেল মেয়র মো: আল মামুন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব মো: আরিফ, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, গোদাগাড়ী উপজেলা পারগানা পরিষদের সভাপতি বাবুলাল মুর্মূ, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মতিউর রহমান, গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষক ভবেস সরেন, এডভোকেট মামুনর রশিদ, সিসিবিভিও’র সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, পরিবীক্ষণ ও তথ্য প্রযুক্তি কর্মকর্তা মো: শাহাবুদ্দিন শিহাব, মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রমসহ সংস্থার সকল সংগঠকগণ। 


Tag
আরও খবর