ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ববিতে সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দিনব্যাপী সপ্তম সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির যৌথ উদ্যোগে এ সম্মেলন।এতে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্নিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।শনিবার (১০ জুন) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।




কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।




প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, এমন একটি আয়োজনের মধ্য দিয়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।তাছাড়া সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দ্বারা সাংবাদিকতা বিষয়ক জ্ঞানকে আরো সমৃদ্ধি করবে বলে মনে করি।




বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এই কনফারেন্সের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করবে।সাংবাদিকতার একাডেমিক ও অন্যান্য বিষয় আলোচনা করা হয়েছে যেখানে জ্ঞানের আলো দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানকে আরো সমৃদ্ধি করতে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।




কনফারেন্সের মূলবক্তা ছিলেন অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও স্বাগত বক্তা ছিলেন ববি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা।




সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন (জাবেদ)-এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার প্রথিতযষা শিক্ষক এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম, ডিডব্লিউ অ্যাকাডেমির বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ ফাহিম ফেরদৌস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব। কনফারেন্সটির সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন।


 উল্লেখ্য,এবারের কনফারেন্সটির বিষয়বস্তু "সোশাল মিডিয়া বিহেভিয়ার, মিডিয়া এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: ওয়ে ফরওয়ার্ড"। শিক্ষকদের পাশাপাশি কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের জন্য "ডিজিটাল স্টোরিটেলিং" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।



আরও খবর